News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভক্তি-শক্তির মেলবন্ধনের ফলেই অযোধ্যায় রাম মন্দির তৈরির অগ্রগতি ঘটেছিল : যোগী
Image

ভক্তি-শক্তির মেলবন্ধনের ফলেই অযোধ্যায় রাম মন্দির তৈরির অগ্রগতি ঘটেছিল : যোগী

পুণে, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ভক্তি-শক্তির মেলবন্ধনের ফলেই অযোধ্যায় রাম মন্দির তৈরির অগ্রগতি ঘটেছিল, রবিবার এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “ভক্তি এবং শক্তি”-এর সংমিশ্রণের ফলেই ৫০০ বছরের দাসত্বের কাহিনী ভেঙে অযোধ্যায় বিশাল রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে।

মহারাষ্ট্রের পুণে জেলার আলন্দিতে গীতা ভক্তি অমৃত মহোৎসবে অংশ নিয়ে একথা বলেন যোগী আদিত্যনাথ। এবছরই ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিয়ে আদিত্যনাথ রামলালার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আজ “শক্তি এবং ভক্তি” একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। ভক্তি ও শক্তির সঙ্গম ৫০০ বছরের দাসত্ব ভেঙে অযোধ্যায় বিশাল রামমন্দির নির্মাণের দিকে অগ্রসর হয়েছে। আমরা সেই অভূতপূর্ব মুহূর্তটি দেখার সুযোগ পেয়েছি বলেও এদিন উল্লেখ করেন যোগী।

তিনি তাঁর ভাষণে আরও বলেন যে মহারাষ্ট্রের মানুষরা ভাগ্যবান কারণ তাঁরা গত কয়েকশ বছর ধরে সাধুদের আশীর্বাদ পেয়ে আসছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top