News Flash

  • Home
  • Uncategorized
  • পান্না চৌদ্দদিনের জেল হাজতে, পুলিশের ফরোয়ার্ডিং নিয়ে জট
Image

পান্না চৌদ্দদিনের জেল হাজতে, পুলিশের ফরোয়ার্ডিং নিয়ে জট

Lawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে চৌদ্দদিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ শনিবার তিনদিনের পুলিশ রিমান্ড শেষে ফের তাঁকে আদালতে তোলা হয়৷ এদিন আদালতে পুলিশী জেরার রিপোর্ট এবং কেইস ডাইরী জমা দেয় পুলিশ৷ সাথে জমা পড়ে ধর্ষিতা মহিলার মেডিকেল রিপোর্টও৷ আদালতে এই মেডিকেল রিপোর্ট নিয়ে বিবাদী পক্ষের আইনজীবী বেশ কিছু প্রশ্ণ তুলেছেন৷ সওয়াল করতে গিয়ে বিবাদী পক্ষের আইনজীবী বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের ঘটনা ঘটেছে সুনির্দিষ্টভাবে তেমন কিছু উল্লেখ নেই৷ রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণ হতেও পারে আবার নাও হতে পারে৷ ফলে তিনি ঘটনার দিন অভিযোগকারী মহিলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলের কল রেকর্ড এবং ম্যাসেজ তদন্ত করে দেখার অনুরোধ জানান৷ পাশাপাশি তিনি মেডিকেল রিপোর্টে ধর্ষণের ঘটনায় অস্পষ্টতা রয়েছে বলে তার মক্কেলের জামিনের আবেদন জানান৷ জামিনের বিষয়ে সরকার পক্ষের আইনজীবীরা বিরোধীতা করে বলেন, অভিযুক্ত একজন প্রভাবশালী অফিসার ছিলেন৷ ফলে, জামিনে ছাড়া পেলে তিনি তদন্ত কাজে তার প্রভাব খাটাতে পারেন৷ এজন্য এই মুহুর্তে অভিযুক্তের জামিন মঞ্জুর করা তদন্তের সাপেক্ষে ঠিক হবে না৷ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনে ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে চৌদ্দদিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়৷ এদিকে, পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট নিয়ে আদলেতে অভিযোগ করেছেন বিবাদী পক্ষের আইনজীবী রঘুনাথ মুখার্জী৷ তাঁর অভিযোগ তদন্তকারী অফিসার অলিভিয়া দেববর্মা এদিন আদালতে  সকালে পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট জমা দেওয়ার পর তা পুনরায় থানায় নিয়ে গিয়ে সংশোধন করে দিয়েছেন৷ এই ধরণের ঘটনা পুলিশ কোর্টে হামেশাই ঘটে থাকে বলে তিনি আদালতকে অভিহিত করেছেন৷  ফলে, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top