News Flash

Image

বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, ধৃত এক

চড়িলাম,১০ ফেব্রুয়ারি: বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে এক যুবককে খুন করা হয়েছে। ওই ঘটনায় গোটা বিশালগড় থানাধীন কড়ুইমুড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ওই ঘটনা বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জানা গিয়েছে, অর্থ লেনদেন বিষয় নিয়ে কড়ুইমুড়া চৌমুহনী এলাকায় প্রকাশ্য দিন দুপুরে অভিযুক্ত ফায়েজ মিয়া এবং শরীফ মিয়ার মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ফায়েজ ছুরি বের করে শরীফ মিয়ার পেটে ঢুকিয়ে দেয়। দুজনের এই ধস্তাধস্তির মধ্যে অল্প বিস্তর আঘাত পায় দুর্গানগরের বাসিন্দা ফায়েজ মিয়াও।

প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে বিশালগড় দমকলবাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতলে নিয়ে গিয়েছে। ছুরির আঘাতে রক্তাক্ত শরীফ মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর হাঁপানিয়াস্থিত মেডিকেল কলেজের স্থানান্তর করে দেয়। আহত শরীফ মিয়ার অবস্থা বেগতিক দেখে ফের স্থানান্তরিত করে দেয় জিবিপি হাসপাতালে। জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিশালগড় থানার পুলিশ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে অভিযুক্ত ফায়েজ মিয়াকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top