News Flash

  • Home
  • প্রধান খবর
  • মল্লিকার্জুনকে তিরস্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়, ক্ষমা চাইতে বললেন পীযূষ গোয়েল
Image

মল্লিকার্জুনকে তিরস্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়, ক্ষমা চাইতে বললেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের তীব্র সমালোচনা ও তিরস্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় অধিবেশন চলাকালীন মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন, ধনখড় বলেন, “আপনারা চৌধুরী চরণ সিংকে অপমান করেছেন, আপনারা তাঁর উত্তরাধিকারকে অপমান করেছেন। ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের জন্য আপনার কাছে সময় ছিল না। দেশের প্রতিটি কৃষককে আপনারা আঘাত করছেন। চৌধুরী চরণ সিং ইস্যুতে সংসদের অভ্যন্তরে এমন পরিবেশ, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাওয়ার কথা।”

এদিনই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় বলেছেন, “এটি একটি গর্বের মুহূর্ত যে প্রধানমন্ত্রী মোদী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন প্রদানের মাধ্যমে সম্মান জানিয়েছেন… কংগ্রেসের এখন উদযাপন করা উচিত ছিল, যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মোদী সরকার পুরস্কৃত করেছে৷” খাড়গে-কে দেশের কাছে ক্ষমা চাইতে বলেন গোয়েল।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top