News Flash

  • Home
  • খেলা
  • মৌচাক ক্লাবের উদ্যোগে কাল থেকে প্রাইজমানি দাবা
Image

মৌচাক ক্লাবের উদ্যোগে কাল থেকে প্রাইজমানি দাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। দুদিনব্যাপী প্রাইজমানি দাবা প্রতিযোগিতা শুরু শনিবার। শহরের দক্ষিণাঞ্চলের মৌচাক ক্লাবের উদ্যোগে। প্রথম দিন হবে ৩ বাউন্ডের খেলা এবং রবিবার শেষের দিন হবে আরও ৪ রাউন্ডের খেলা। ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় আসরের উদ্বোধন করবেন ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরি। এছাড়া উপস্থিত থাকবেন ৩৩ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মৌলিক। উদ্বোধনের পরই শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। প্রায় ২৫ হাজার টাকা প্রাইজমানি আসরের সেরা দাবাড়ু পাবেন ৭ হাজার টাকা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আসরের উদ্যোক্তা রাণু দাস। আসরের আকর্ষন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লাব। আসরের প্রথম ১২ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-‌৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। থাকছে ভেটারেন্স, সেরা মহিলা এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার। প্রায় দুবছর পর ওই ক্লাবের উদ্যোগে হচ্ছে আসর। ক্লাব কর্তারা চাইছেন আসরকে স্মরণীয় করে রাখতে। জানালেন ক্লাবের ক্রীড়া সম্পাদক কাণু চন্দ্র দাস। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ উদ্যেক্তা ক্লাবে শুক্রবার রাত ৯ টার মধ্যে নাম জমা দিতে ক্লাবের সহসভাপতি গোপাল চৌধুরি অনুরোধ করেছেন। আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ রায়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top