News Flash

  • Home
  • দেশ
  • ভোটের দিনে ফের বিস্ফোরণ পাকিস্তানে; চলল গুলি, মৃত্যু ৩ জনের
Image

ভোটের দিনে ফের বিস্ফোরণ পাকিস্তানে; চলল গুলি, মৃত্যু ৩ জনের

ইসলামাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান জুড়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। তবে তারই মধ্যে ফের ঘটল জোড়া বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। এই দুই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বালুচিস্তানে ২ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাস্তার পাশ থেকে আচমকা হামলা চালান হয়। গুরুতর জখম হয়েছেন আরও ৯ ব্যক্তি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও নির্বাচন প্রক্রিয়াকে ব্যহত করতে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। এই নিয়ে পরপর দ্বিতীয়বার হামলা হল বালুচিস্তানে। নির্বাচনের ঠিক আগের দিনই বালুচিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে ৩০ জনের মৃত্যুর পাশাপাশি, আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। পিশিন জেলায় এক নির্দল প্রার্থীর অফিসে প্রথম হামলা হয়। ওই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। পরবর্তী সময়ে, আফগান সীমান্তের কাছে কিল্লা সাইফুল্লাহতে জমিয়ত উলেমা ইসলাম-এর একটি অফিসে আরও একটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। কারা এই হামলা চালাচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত, কোনও গোষ্ঠীই বুধবারের বোমা হামলার বা এদিনের দুই হামলার দায় স্বীকার করেনি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top