News Flash

Image

জুরি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলার সুজিত দাস নামে এক ব্যক্তির মৃতদেহ জুরি নদী থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কদমতলা থানাধীন জুরি নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ  উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি বেলা অনুমানিক বারোটা থেকে নিখোঁজ ছিলেন।  মৃত ব্যক্তির  নাম সুজিত দাস। পিতা রমেশ দাস। বাড়ি প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইছাই সোনাপুর ১ নং ওয়ার্ডে। বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। হঠাৎ হঠাৎ কাউকে কিছু না বলে দিন হোক আর রাত হোক বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তারপর তাঁর স্ত্রী সহ আত্মীয় পরিজন ও  প্রতিবেশীরা তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসতেন।  

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান সুজিত দাস। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু হয় চারিদিকে। মৃতের স্ত্রী মাধবী দাস গ্রামের এক যুবককে  ডেকে তার স্বামী সুজিত দাসকে খোঁজ আনতে সাহায্য চাই। সেই মোতাবেক ওই যুবক সহ উনার স্ত্রী চারিদিকে  খুঁজা খুঁজি শুরু করেন। এমন সময় নদীর ধারে গিয়ে সুজিত দাসের জুতার সন্ধান পায় ওই যুবক। তখন তাঁর স্ত্রী সহ অন্যান্যরা বুঝতে পারেন হয়তোবা নদীর জলে তলিয়ে গেছেন তখন চিৎকার শুরু হয়। চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে প্রেমতলা ও ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেয়। পরবর্তীতে দুই জায়গার দমকল কর্মীরা এসে সুজিতের দেহ নদী থেকে তুলে আনেন। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ।

গ্রামের মানুষ জানিয়েছেন মৃতার সুজিতের মৃগী রোগ ও ছিল। এই  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার সেকেন্ড অফিসার আর সাংমা। তিনি একটা ঘটনা প্রত্যক্ষ করে লিপিবদ্ধ করেন  ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। কি কারনে মৃত্যুবরণ হল সুজিৎ  দাসের ময়নার তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে। গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top