News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ফুল চাষ করে যারা স্বয়ংভর হবার পথে এগিয়ে যাচ্ছে : কৃষিমন্ত্রী
Image

সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ফুল চাষ করে যারা স্বয়ংভর হবার পথে এগিয়ে যাচ্ছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ফুল চাষ করে যারা স্বয়ংভর হবার পথে এগিয়ে যাচ্ছে। আজ ফুল চাষে উৎসাহ প্রদান করতে একথা বলেন মন্ত্রী রতনলাল নাথ ।

বামুটিয়া মোহনপুর সহ বিভিন্ন এলাকায় সরকারি সহযোগিতায় গড়ে ওঠা জারবেড়া ফুলের চাষ ঘুরে দেখলেন তিনি। বামুটিয়া কৃষি মহকুমা এলাকাতে সম্প্রতি সরকারি সহযোগিতায় জারবেরা ফুলের চাষ শুরু হয়েছে।  অনঙ্গনগর এলাকায় আশীষ বৈশ্য, পশ্চিম বামুটিয়া এলাকায় লক্ষণ দেব, পূর্ব বামুটিয়া এলাকায় নিখিলেশ দত্ত এবং মোহনপুর কৃষি মহকুমা এলাকার অন্তর্গত ফটিক ছড়ায় সঞ্জীব দেবনাথের জারবেরা ও দক্ষিণ তারানগর এলাকার সুভাষ বিশ্বাসের গ্লেডুলাস ফুলের চাষ ঘুরে দেখেন মন্ত্রী। সরকারি সহযোগিতায় গড়ে ওঠা এই ফুলের চাষের মাধ্যমে ইতিমধ্যেই রোজগার শুরু হয়েছে ফুল চাষীদের।

বামুটিয়ার লক্ষণ দেব  ইতিমধ্যেই ১৭ হাজার টাকার ফুল বিক্রি করেছেন। অন্যদিকে ফটিক ছড়ার সঞ্জীব দেবনাথ এই পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকার বেশি ফুল বিক্রি করেছেন।

এদিন নতুনভাবে গড়ে ওঠা এই ফুলের চাষ পরিদর্শন করে মন্ত্রী বলেন এই জারবেরা ফুলের চাষ করার ক্ষেত্রে গ্রীন হাউজ নির্মাণ, সেচের ব্যবস্থা, চারা প্রদান এবং রুপন থেকে শুরু করে সমস্ত কিছুই করা হয়েছে সরকারি উদ্যোগে। যার মধ্য দিয়ে এলাকার মানুষ স্বাবলম্বীর পথে এগিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন যদি কেউ চায় রোজগার করবে তাহলে সরকার তার পাশে এসে দাঁড়াবে। মানুষ চাইলেই সরকারের সহযোগিতা নিয়ে সরোজগারি হওয়া যায় তা এই জারবেরা চাষিরা দেখিয়ে দিলেন বলে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী রত লাল নাথ।

এই দিন পরিদর্শন কালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উদ্যান দপ্তরের অধিকর্তা ফনি ভোষন জমাতিয়া,গোপাল মল্ল, বামুটিয়ার এগ্রি সুপারিন্টেড রাজু রবি দাস, মোহনপুরের এগ্রি সুপারিনটেন রবি দাস সহ অন্যান্যরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top