News Flash

Image

বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগণ

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ মোহনপুর মহকুমা এলাকার জনগণ । ক্রমাগত বালি বোঝাই যানবাহন যাতায়াতের ফলে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় আকার ধারণ করেছে। মোহনপুর মহকুমা শাসক এবং পুলিশের যৌথ অভিযানে বীর মোহন এলাকা থেকে অবৈধভাবে বালি তোলার ঘাটে হানা। বাজেয়াপ্ত করা হয়েছে বালি তোলার তিনটি মেশিন। আগামী দিনও এই অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা শাসক সুভাষ দত্ত।

মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের অধীন বীর মোহন এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালি তুলে যাচ্ছে কতিপয় অবৈধ ব্যবসায়ী। যার ফলে ব্যাপক প্রভাবিত হয়েছে যাতায়াতের রাস্তা এবং চাষের জমি। এই সমস্যা নিরসনে অবশেষে মাঠে নামলো মহকুমা শাসক।

বুধবার এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি তোলার ক্ষেত্রে ব্যবহার করা তিনটি মেশিন বাজেয়াপ্ত করা হয়। এদিন মহকুমা শাসক জানান এই এলাকাতে বিনা অনুমতিতে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যস্ত ছিল বালি দস্যুরা। তাদের বিরুদ্ধে এদিন যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এলাকাতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top