News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের পারদ-পতন তিলোত্তমায়; দক্ষিণবঙ্গে ফিরল ঠান্ডা, আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া
Image

ফের পারদ-পতন তিলোত্তমায়; দক্ষিণবঙ্গে ফিরল ঠান্ডা, আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বসন্ত দোরগোড়ায়, গত কয়েক দিন ধরে রাজ্যে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী ছিল। মাঘ মাস শেষ হতে না হতেই যে শীত বিদায় নিয়েছে তা মনে করেছিলেন অনেকেই। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। পূর্বাভাস মতোই, গতকালের তুলনায় বৃহস্পতিবার প্রায় ৪ ডিগ্রি মতো কমল কলকাতার তাপমাত্রা। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দিনে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকালের দিকে পরিবেশ হালকা কুয়াশায় ঢেকে থাকলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এর আগের দিন বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতেও আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top