News Flash

  • Home
  • দেশ
  • বঞ্চনার অভিযোগে দিল্লিতে বিক্ষোভ সিপিআই (এম)-এর; সামিল কেজরিওয়াল, তোপ মুরলীধরণের
Image

বঞ্চনার অভিযোগে দিল্লিতে বিক্ষোভ সিপিআই (এম)-এর; সামিল কেজরিওয়াল, তোপ মুরলীধরণের

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ‘আর্থিক অবিচার’-সহ নানা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআই (এম)। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, “নিজেদের প্রতিবাদকে সুদৃঢ় করতে এগিয়ে আসতে হবে আমাদের। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে একত্রিত হয়েছি আমরা। এই লড়াই কেন্দ্র-রাজ্য সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। ৮ ফেব্রুয়ারি দিনটি ভারতের ইতিহাসে লাল অক্ষরের লেখা থাকবে।” কেরলের মন্ত্রী কাদান্নাপল্লী রামচন্দ্রন বলেছেন, “কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের কারণে, তাঁরা সংবিধানের মর্যাদা বজায় রাখার পক্ষে নয়। আমরা সংবিধান সম্পর্কিত কিছু সাহায্য পেতে চেয়েছিলাম, কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেছে।”

এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “ইডি এখন একটি নতুন অস্ত্র। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি দোষী প্রমাণিত হলেই তাঁকে কারাগারে পাঠানো হতো। কিন্তু এখন তাঁরা (বিজেপি) ঠিক করেছে, কাকে কারাগারে পাঠাবে, তারপর ভাববে কোন মামলাটি ওই ব্যক্তির উপর চাপানো হবে। হেমন্ত সোরেনকে জেলে রাখা হয়েছে, অথচ মামলা শুরুই হয়নি…আগামীকাল, তাঁরা আমাকেও জেলে ভরতে পারে।”

এদিকে, বামেদের এই বিক্ষোভ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বলেছেন, “লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। কেরলে বর্তমান সরকার গত ৮ বছর ধরে ক্ষমতায় রয়েছে। তাঁরা যখন ২০১৬-২০২১ সালের নির্বাচনে লড়েছিল, তখন তাঁরা বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তাঁরা বুঝতে পেরেছে যে নিজেদের অর্জন সম্পর্কে তাঁদের বলার কিছু নেই…তাই, অন্য কাউকে দোষ দিতে চায় এবং তাঁরা একটি সুবিধাজনক উপায় খুঁজে পেয়েছে। ভারত সরকারের উপর দোষ চাপানো।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top