News Flash

  • Home
  • দেশ
  • বর্তমানে ভারতে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত
Image

বর্তমানে ভারতে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রেল, মেট্রো-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে ভারতে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, “দেশে এখন ৫০০টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। ২০১৪ সালে সরকার গঠনের এক হাজার দিনের মধ্যে, দেশে ১৮,৪০০টি গ্রাম/পঞ্চায়েতকে বিদ্যুতায়িত করা হয়েছে। এখন তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে।”

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেছেন, “গত ৯ বছরে ভারত সরকার পরিকাঠামোর উন্নয়নে ৩৪ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। এবারের বাজেটে মূলধন ব্যয়ের জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” শেখাওয়াত আরও বলেছেন, “প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদী একটি অঙ্গীকার করেছিলেন, জনগণ আমাদের দেশের উন্নত করতে এবং পরিবর্তন করার জন্য বেছে নিয়েছেন, কেবল এটি সুচারুভাবে চালানো নয়। তিনি অঙ্গীকার করেছেন, রাস্তা গ্রামীণ, দরিদ্র, বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণীর নাগরিকদের জীবনযাত্রার উন্নতির মধ্য দিয়ে এই প্রাপ্তি সম্ভব।”

Releated Posts

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026

খান স্যারের আগাম জামিনের শুনানি ৩০ জুন পর্যন্ত স্থগিত, অন্তর্বর্তী সুরক্ষা বহাল

পাটনা, ২৭ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষাবিদ ও খান গ্লোবাল স্টাডিজের ডিরেক্টর ফয়সাল খান (খান স্যার)-এর আগাম জামিনের আবেদনের…

ByByNews Desk Jun 27, 2026

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top