News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন কুম্বলে, স্মরণে সেই বিশেষ দিন
Image

পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন কুম্বলে, স্মরণে সেই বিশেষ দিন

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিলেন অনিল কুম্বলে। এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছিল ৭ ফেব্রুয়ারি, আজকের দিনেই। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে মাত্র তিনবারই হয়েছে। যার একটি হল ১৯৯৯ সালে। ২৫ বছর আগে আজকের দিনেই(৭/২) পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেই ভারতীয় কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে ১ ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

কুম্বলের আগে জিম লেকার ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের ১ ইনিংসে নিয়েছিলেন ৫৩ রানে ১০ উইকেট। আর ২০২১ সালে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল মুম্বইয়ে ভারতের বিপক্ষে নেন ১১৯ রানে ১০ উইকেট। সেবার অরুণ জেটলি স্টেডিয়ামে তৎকালীন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আয়োজিত ওই টেস্ট ম্যাচে মাত্র ৭৪ রান দিয়ে কুম্বলে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারির এই বিশেষ দিনটি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top