News Flash

  • Home
  • খেলা
  • প্রথম টেস্ট : দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারালো নিউজিল্যান্ড
Image

প্রথম টেস্ট : দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারালো নিউজিল্যান্ড

মাউন্ট মঙ্গানু্ই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): নিউজিল্যান্ড যখন দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য দিয়েছিল ৫২৮ রানের তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল এই টেস্ট ম্যাচটা জিততে পারবে না দক্ষিণ আফ্রিকা। সেটাই হল বুধবার, ৭ ফেব্রুয়ারি। এই বিশাল রান তাড়া করতে নেমে অল আউট হয়ে যায় তাঁরা। ২৮১ রানে প্রথম টেস্ট জিতে যায় নিউজিল্যান্ড। টেস্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয় ৪২৩ রানে। ২০১৮ সালে শ্রীলঙ্কাকে ৬৬০ রানের টার্গেট দিয়ে ২৩৬ রানেই অল আউট করেছিল নিউজিল্যান্ড।

কিউইদের বিপক্ষে লড়াইটা করেছেন বেডিংহাম। তিনিই দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে একমাত্র ফিফটি করেছেন। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন কাইল জেমিসন। আর মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ২৪০ রানের অনবদ্য ইনিংস ও ২ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top