News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের ত্ৰিপুরা সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে বা‌জেয়াপ্ত ৮০ লক্ষা‌ধিক টাকার কফ সিরাপ, ধৃত এক
Image

অসমের ত্ৰিপুরা সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে বা‌জেয়াপ্ত ৮০ লক্ষা‌ধিক টাকার কফ সিরাপ, ধৃত এক

বাজারিছড়া (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ক‌রিমগঞ্জ জেলার অন্তর্গত অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে প্রায় ৮০ লক্ষা‌ধিক টাকার নিষিদ্ধ ‘এসকাফ’ ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে কফ সিরাপ পরিবহণে ব্যবহৃত ট্রাক ও তার চালক রাজস্থা‌নের বসিন্দা রবীন্দ্র সিংকে।

বাজা‌রিছড়া থানা‌ধীন চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ মঙ্গলবার সকা‌লে এইচআর ৫৫ এক্স ৯৮৬০ নম্ব‌রের এক‌টি খুচ‌রো সামগ্রী বোঝাই বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থার ক‌ন্টেইনার চেকগে‌টে আসে। পণ্যবাহী কন্টেইনারে তালা‌শি চালিয়ে বি‌ভিন্ন খুচরো সামগ্রীর আড়াল থে‌কে ৬৭ কার্টু‌নে আট হাজার ৪০ শিশি নিষিদ্ধ ‘এসকাফ’ ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কা‌লোবাজারে মূল্য কমপক্ষে ৮০ লক্ষ টাকা হ‌বে। নেশাদ্রব্য পাচারের অভিযোগে আটক করা হয়ে‌ছে গা‌ড়ি চাল‌ক রবীন্দ্র সিংকে।

পুলিশ অফিসার মিলি জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদের ভিত্তিতে ধৃ‌ত রবীন্দ্র সিঙের বিরু‌দ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top