News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরে যেতে করুণ আর্তনাদ ৬ বছরের শিশুর
Image

জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরে যেতে করুণ আর্তনাদ ৬ বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ ফেব্রুয়ারি: জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা, দিদার হাত ধরে বিলোনিয়া থানায় পৌঁছালো ছয় বছরের শিশু সন্তান সুপ্রীয়। কান্নায় ভেঙে পড়েন ছয় বছরের পুত্র সন্তান সুপ্রীয়, সুপ্রীয়ের বাবা ও দিদা। নিখোঁজ মহিলার নাম ধনী দেবনাথ ওরফে চুমকি। অবশেষে জানা গেল ওই মহিলার তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। ৬ বছরের ছেলে তার মায়ের আঁচল ধরে করুণ মুখে বাড়ি ফিরে যেতে বলে। তবে ধনী দেবনাথ ওরফে চুমকি বাড়ি ফিরে যেতে নারাজ।

জানা গেছে, বিয়ের পরেই বিবাহিত ধনী ওরফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলোনিয়া থানাধীন চেলা গাঙের প্রণব রায় নামে এক গাড়ি চালকের সাথে। যোগাযোগ হওয়ার পর থেকেই তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে ।

অবশেষে গত ২৯ শে আগষ্ট আধার কার্ড ঠিক করার অজুহাত দেখিয়ে স্বামীর বাড়ি থেকে থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায় নি চুমকি। যা ঘুনাক্ষরে টের পায়নি স্বামী সুমন দেবনাথ। বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন দেবনাথ খোঁজাখুঁজি শুরু করে। খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী । তখনো বিশ্বাস হয় নি তার, পরে ঘরের জিনিসপত্র খোঁজা খুঁজি করার পর টাকা পয়সা, স্বর্নের জিনিস না পেয়ে বিশ্বাস হয়।

এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত ৩০ আগষ্ট বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডাইরি করে। মহিলা থানার হেলদোল না দেখে বিলোনিয়া আদালতের দ্ধারস্থ হয় ধনীর স্বামী সুমন।

আদালতের দাবড়ানি খেয়ে অবশেষে চেলাগাং থেকে ধনী ও তার প্রেমিক প্রনবকে বিলোনীয়া থানাতে নিয়ে আসে গত রবিবার। সেই খবর পেয়ে জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা, দিদার হাত ধরে বিলোনিয়া থানাতে যায় ছয় বছরের শিশু সন্তান সুপ্রীয়।

কিন্তু থানাতে এলেও মা ছাড়াই পুনরায় বাড়ি ফিরে যেতে হল ছয় বছরের পুত্র সন্তানের। স্বামী সুমন দেবনাথ নিজের স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য প্রশাসনের দরজায় কড়া নাড়ছে। একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করছে । কিন্তু ধনী দেবনাথ ওরফে চুমকি বাড়ি ফিরতে নারাজ। ৬ বছরের ছেলের চোখের জলেও মন গলেনি জন্মদায়নী মায়ের।

Releated Posts

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top