News Flash

  • Home
  • দেশ
  • বেদ ও পুরাণের আকারে সমস্ত জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে ভারতের : মোহন ভাগবত
Image

বেদ ও পুরাণের আকারে সমস্ত জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে ভারতের : মোহন ভাগবত

পুণে, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বেদ ও পুরাণের আকারে সমস্ত জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে ভারতের। বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। তিনি বলেছেন, অবিশ্বাস ও চরমপন্থার প্রাচীর ভাঙতে, অভিন্ন ভারত এবং অভিন্ন মানবতা গড়ে তুলতে হবে আমাদের।

সোমবার মহারাষ্ট্রের পুণে-তে স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের ৭৫-তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আয়োজিত ৭ দিনের গীতা ভক্তি অমৃত মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেছেন, “ভারতকে বড় হতে হবে, কারণ বিশ্বের জন্য ভারতের প্রয়োজন। যদি কোনও কারণে ভারত সক্ষম না হয়, তাহলে পৃথিবীকে খুব শীঘ্রই ধ্বংসের মুখে পড়তে হবে। বিশ্বের জ্ঞানী-গুণী মানুষ এটা জানেন। তারা এটা বলছেন এবং লিখছেন… ভারতে বেদ এবং পুরাণের আকারে সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞা রয়েছে।”

সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেছেন, “অবিশ্বাস ও চরমপন্থার প্রাচীর ভাঙতে হলে আমাদের একটি অভিন্ন ভারত ও অভিন্ন মানবতা গড়ে তুলতে হবে। এটি বিশ্বকে আবারও সমৃদ্ধ করবে। এটিই আমাদের কর্তব্য এবং আমরা এ থেকে পালাতে পারি না।” মোহন ভাগবত আরও বলেছেন, “রামলালা ২২ জানুয়ারি এসেছেন আমাদের মধ্যে। বিশাল প্রচেষ্টা করা হয়েছিল, নিরন্তর লড়াই হয়েছিল। কিন্তু এই প্রজন্মের সৌভাগ্য যে রামলালা তাঁর নিজের স্থানে দাঁড়িয়ে আছে… এটা ছিল ভগবানের কৃপা যা আমাদের উপর বর্ষিত হয়েছে।”

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top