News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীরা বিরোধী দলে থাকারই সিদ্ধান্ত নিয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিরোধীরা বিরোধী দলে থাকারই সিদ্ধান্ত নিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিরোধীরা বিরোধী দলে থাকারই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, তাঁরা (বিরোধী দল) বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি সব সময় বলেছি দেশে ভালো বিরোধী দল দরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ সূচক বক্তৃতায় সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি বিরোধী দলের দীর্ঘকাল বিরোধী দলে থাকার সংকল্পের প্রশংসা করছি। আপনারা যেভাবে বহু দশক ধরে এখানে (সরকারে) বসেছিলেন, একইভাবে আপনারা সেখানে (বিরোধী দলে) বসার সংকল্প করেছেন। জনগণ অবশ্যই আপনাদের এ জন্য আশীর্বাদ দেবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি দেখছি আপনারা (বিরোধী দল) অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস হারিয়েছেন। গতবারও কিছু আসন বদলানো হয়েছিল, শুনেছি এবারও অনেকে নিজেদের আসন পরিবর্তন করতে চাইছেন। আমি এটাও শুনেছি যে অনেকেই এখন লোকসভার পরিবর্তে রাজ্যসভায় যেতে চান। তাঁরা পরিস্থিতি মূল্যায়ন করে নিজেদের পথ খুঁজছেন।” একজন বিরোধী সাংসদ রাষ্ট্রপতির ভাষণে সংখ্যালঘুদের জন্য কিছু না থাকার বিষয়টি উত্থাপন করেছিলেন, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “হয়ত মৎস্যজীবীরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হতে পারে পশুপালকরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হয়তো কৃষকরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হয়তো আপনার জায়গায় নারীরা সংখ্যালঘু নয়… আপনার কী হয়েছে?… আর কতদিন বিভাজনের কথা ভাববেন? আর কতদিন সমাজকে বিভক্ত করতে থাকবেন?”

কংগ্রেস ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একই পণ্য বারবার চালু করার প্রক্রিয়ায়, কংগ্রেসের দোকান এখন বন্ধ হওয়ার পথে…১০ বছরের শাসনের অভিজ্ঞতার ভিত্তিতে, বর্তমান শক্তিশালী অর্থনীতি এবং এখন ভারত যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তা দেখে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমাদের তৃতীয় মেয়াদে ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এটাই মোদীর গ্যারান্টি।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top