News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের ‘সন্ত্রাস’ ও টানা কর্মসূচিকে আক্রমণ সুকান্ত মজুমদারের
Image

তৃণমূলের ‘সন্ত্রাস’ ও টানা কর্মসূচিকে আক্রমণ সুকান্ত মজুমদারের

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : তৃণমূলের ‘সন্ত্রাস’ প্রসঙ্গে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ব্যঙ্গ করলেন তৃণমূলের টানা কর্মসূচিকেও।

বাসন্তীতে বিজেপি করার অপরাধে একটি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করার অভিযোগ প্রসঙ্গে সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সব জায়গাতেই এটা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বিস্তীর্ণ অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে। সন্ত্রাসের কেন্দ্রভূমি হচ্ছে ডায়মন্ডহারবার লোকসভা। এই লোকসভাতেই সব থেকে বেশি সন্ত্রাস হয়।”

তৃণমূলের টানা কর্মসূচি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সভা মিছিল তো করতে পারছে না৷ যত ভোট আসছে ধরনা কর্মসূচি করবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছেন, প্রশাসনিক বৈঠকের নামে সভা করছেন। দলের সভা তো করতে পারছে না, লোক আসছে না।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top