News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের রামবানে সবজি ও ফলের বাজারে আগুন, পুড়ল অনেকগুলি দোকান
Image

জম্মু ও কাশ্মীরের রামবানে সবজি ও ফলের বাজারে আগুন, পুড়ল অনেকগুলি দোকান

রামবান, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু কাশ্মীরের রামবান জেলায় সবজি ও ফলের বাজারে বিধ্বংসী আগুন লেগে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় তারপর আগুন পরপর দোকানে ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রামবান জেলার বানিহাল এলাকার একটি সবজি ও ফলের বাজারে হঠাৎ আগুন লাগে। তিনি জানান, স্থানীয় লোকজন, পুলিশ, দমকল বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাজারের একটি কিয়স্ক থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই পুরো বাজারকে গ্রাস করে ফেলে। সেজন্য আগুন নেভানো খুব কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি হয়নি তবে প্রচুর দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিক্রেতাদের ব্যবহৃত কয়েক ডজন টিন ও কাঠের জিনিসপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top