News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে থানার মধ্যে সন্ত্রাসী হামলায় নিহত ১০ পুলিশ কর্মী, জখম আরও ৬ জন
Image

পাকিস্তানে থানার মধ্যে সন্ত্রাসী হামলায় নিহত ১০ পুলিশ কর্মী, জখম আরও ৬ জন

ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় থানার মধ্যে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ১০ জন পুলিশ কর্মী। ভোররাতে থানার ভিতরে হামলা চালায় জঙ্গিরা, সেই হামলায় ৬ জন পুলিশ কর্মী জখমও হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাত তিনটে নাগাদ জেলার তহসিল দারাবনে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী গুলি নিয়ে থানায় হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়, কিন্তু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top