News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার : টিএসএফ
Image

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার : টিএসএফ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার। ভাষাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী।

সংগঠনের জনৈক ছাত্র বলেন, কিছুদিন পূর্বে পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী ছাত্রছাত্রীদের উপর বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি জোরপূর্বক চাপিয়ে দিয়েছেন। রাজ্যের ছাত্রছাত্রীদের অধিকার রয়েছে পরীক্ষার ক্ষেত্রে তাঁদের নিজস্ব ভাষা প্রয়োগ করার। কিন্তু দেখা যাচ্ছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার ভাষাকে নিয়ে রাজনীতি শুরু করেছে। তাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে আসে দাঁড়িয়েছে।

তাই সংগঠনের দাবি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের রোমান হরফে লেখার অনুমতি দেওয়া হোক। তাঁদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top