News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন বিএসএফ  জওয়ান
Image

কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন বিএসএফ  জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি:  কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন এক বিএসএফ  জওয়ান। গুরুতর আহত অবস্থায় ওই বিএসএফ  জওয়ান বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত কুলুবাড়ি এলাকায়। 

ঘটনার বিবরণে প্রকাশ, ৩ ও ৪ ফেব্রুয়ারি রাতে কুল্লুবাড়ি বিওপি সীমান্তে চোরা কারবারী রুখতে বিএসএফ এর টহলদারী অব্যাহত ছিল। শনিবার গভীররাতে  টহলদারীতে থাকা সিটি মোঃ রাহুল আমিন নামে একজন বিএসএফ জওয়ানের উপর একদল দুষ্কৃতী পাথর নিক্ষেপ করে। এতে করে ওই জওয়ান মুখে এবং শরীরে গুরুতর আঘাত পেয়েছেন। আহত বিএসএফ জওয়ানকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।  এই বিষয়ে বিএসএফ কর্তৃক সন্দেহভাজন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top