News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘২৪-’২৫ অর্থবর্ষে রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা নাবার্ড-এর
Image

‘২৪-’২৫ অর্থবর্ষে রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা নাবার্ড-এর

কলকাতা, ৩ ফেব্রুয়ারি, (হি.স.) : ২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি,ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা ধার্য করল নাবার্ড। যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি।

নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত এক আলোচনাচক্রে শনিবার একথা জানিয়েছেন ‘নাবার্ড’-এর পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সিজিএম উষা রমেশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি,ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে।

আলোচনার উদ্বোধন করে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে এই ঋণ কৃষকদের সহযোগিতা করবে। এদিনের আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন এ রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ড. মনোজ পন্থ, রাজ্যের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব ড.কৃষ্ণ গুপ্তা ও কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, স্টেট ব্যাঙ্কের সিজিএম প্রেম অনুপ সিনহা প্রমুখ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top