ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। কর্পোরেট সেক্টর সমূহের মধ্যে বৃহৎ আয়োজনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল। উদ্যোক্তা ৯২.৭ বিগ এফএম। মূলতঃ ফিটনেসের বুস্টিং এবং ফিট ইন্ডিয়ার প্রেক্ষাপটে বিভিন্ন সেক্টরের ১৬টি কর্পোরেট সেক্টরকে নিয়ে রাজ্যে প্রথমবারের মতো এই আয়োজন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও টি-১০ আদলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, তবুও আজ, শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এবং বিশাল আকৃতির সুদৃশ্য ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত এরিয়া সেলস ম্যানেজার ঋত্বিক ভট্টাচার্য, ক্লাস্টার প্রোগ্রামিং প্রধান রুমা চক্রবর্তী এবং প্রডিউসার অর্পণ ব্যানার্জি প্রমূখ টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। খেলা হবে নকআউট পদ্ধতিতে। ত্রিপুরা মেডিকেল কলেজ প্লে গ্রাউন্ডে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে মূলতঃ রবিবার ও দ্বিতীয় শনিবারে। ফাইনাল ম্যাচ হবে ১৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই বি.সি.এল তথা বিগ ক্রিকেট লীগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ইন্ডাসিন্ড ব্যাংক, ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস এসোসিয়েশন, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, আইএলএস হসপিটাল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইলেভেন, ত্রিপুরা ইস্পাত, টাটা প্রোগ্রেসিভ মোটরস, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, পঞ্চায়েত রাজ পিআরটিআই গোমতী, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ডক্টরস এসোসিয়েশন অংশ নিচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

আজ থেকে বিগ এফএম আয়োজিত কর্পোরেট সেক্টরের “বিগ ক্রিকেট লীগ”
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















