News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : পারভেজের সাত উইকেট গুজরাট জয়ের লক্ষ্যে ত্রিপুরা
Image

রঞ্জি : পারভেজের সাত উইকেট গুজরাট জয়ের লক্ষ্যে ত্রিপুরা

ত্রিপুরা-‌১৪৬ &‌ ৩৩০/‌৯

গুজরাট-‌ ১৭২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। সরাসরি জয়ের স্বপ্ন দেখছে ত্রিপুরা। তবে এর জন্য প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠতে হবে বোলারদের। ব্যাটসম্যান-‌রা নিজেদের দায়িত্ব দ্বিতীয় ইনিংসে অনেকটাই পালন করলেন। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও আপাতত ত্রিপুরা এগিয়ে ৩০৪ রানে। হাতে রয়েছে ১ উইকেট। রবিবার তৃতীয় দিনে স্কোরবোর্ডে আরও ৩০ রান যোগ করতে পারলেই অনেকটা ভালো জায়গায় চলে আসবে রাজ্যদল। ব্যাকফুটে থাকা ত্রিপুরাকে এদিন ম্যাচে ফেরান বাঁহাতি স্পিনার পারভেজ সুলতান। রণজিতে জীবনের সেরা বোলিং করে স্বাগতিক দলকে কার্যত একাই পেছনে ঠেলে দেন। পারভেজ ৭ উইকেট দখল করেন। আমেদাবাদে অনুষ্ঠিত রণজি ট্রফি ক্রিকেটে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘বি‌’ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৪৬ রানের জবাবে‌ স্বাগতিক গুজরাট ১৭২ রান করে। ২৬ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩০ রান করে। ত্রিপুরা এখন এগিয়ে রযেছে ৩০৪ রান। রবিবার ত্রিপুরার লক্ষ্য থাকবে ইনিংসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এরপর সরাসরি জয়ের জন্য ঝাপানো। হাতে আরও ২ দিন রয়েছে। ফলে ম্যাচের মিমাংশা হবে নিশ্চিন্ত। প্রথম দিনের ৪ উইকেটে ১২৭ রান নিয়ে খেলতে নেমে শনিবার দিনের শুরু থেকেই পারভেজ সুলতানের ভেলকিতে কুপোকাৎ হয়ে পড়ে গুজরাট। এদিন আরও ৪৫ রান যোগ করার ফঁাকে শেষ ৬ টি উইকেট হারায় স্বাগতিক দল। দলের পক্ষে ক্ষিতীজ প্যাটেল ৬৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান ৫৮ রানে ৭ টি এবং মণিশঙ্কর মুড়াসিং ২৩ রানে ২ টি উইকেট দখল করেন। ২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ৭৭ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩০ রান করে। ৮৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে অপরাজিত রয়েছেন শঙ্কর পাল। সঙ্গে দিনের নায়ক পারভেজ সুলতান অপরাজিত রয়েছেন ৭ রান করে ২৫ বল খেলে। এছাড়া রাজ্যদলকে বড় স্কোর গড়তে মূখ্য ভূমিকা নেন ওপেনার বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং এবং সুদীপ চ্যাটার্জি। বিক্রম ৭৪ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২, মণিশঙ্কর ৮৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ এবং সুদীপ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। গুজরাটের এস এ দেশাই ১০৭ রানে ৬ টি এবং আর এ ভাগহেলা ৮৫ রানে ২ টি উইকেট দখল করেন। স্পিনাররা যেভাবে ভেলকি দেখাচ্ছেন তাতে তৃতীয় দিনে পারভেজ, শঙ্করদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top