News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল ও ব্যবস্থাবলি পর্যালোচনা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Image

গুয়াহাটিতে প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল ও ব্যবস্থাবলি পর্যালোচনা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র্ৰ মোদীর সভাস্থল এবং কইনাধরায় রাজ্য অতিথিশালায় যাবতীয় ব্যবস্থাবলি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আর কিছুক্ষণ পর ৭:৩০ মিনিটে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী।

আজ রাতে কইনাধরায় রাজ্য অতিথিশালায় বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্ৰকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় দুই লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে আজ বিকেলে খানাপাড়ায় সভাস্থলে নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থাবলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব পবনকুমার বড়ঠাকুর, ডিজিপি জিপি সিং, স্পেশাল ডিজিপি হরমিত সিং, স্পেশাল ব্ৰাঞ্চের এডিজিপি হিরেনচন্দ্র নাথ, গুয়াহাটি মেট্রো পুলিশ কমিশনার দিগন্ত বরা সহ রাজ্যের সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top