News Flash

  • Home
  • দেশ
  • সেরার কোনও সীমানা নেই, তা খেলাধুলাই আমাদের শেখায় : প্রধানমন্ত্রী
Image

সেরার কোনও সীমানা নেই, তা খেলাধুলাই আমাদের শেখায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): সেরার কোনও সীমানা নেই, তা খেলাধুলাই আমাদের শেখায়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, খেলাধুলার সবচেয়ে ভালো দিক হল, খেলাধুলা শুধু জেতার জন্যই অভ্যস্ত করে না, বরং জীবনকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পালি সংসদ খেল মহাকুম্ভে বক্তব্য রাখেন। মোদী বলেছেন, “খেলাধুলায় কখনও পরাজয় হয় না। খেলাধুলায় আপনি হয় জিতবেন, না হয় শিখবেন। তাই সেখানে উপস্থিত সকল খেলোয়াড়, কোচ এবং পরিবারের সদস্যদের জানাই আমার শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “খেলাধুলার একটি বড় শক্তি হল এটি যুব সমাজকে অনেক অনিষ্ট থেকে রক্ষা করে। খেলাধুলা ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে, একাগ্রতা বাড়ায় এবং আমাদের মনোযোগ পরিষ্কার রাখে। মাদকের ফাঁদ হোক বা অন্য নেশায় আসক্তি, খেলোয়াড়রা এসব থেকে দূরে থাকে। খেলাধুলাও ব্যক্তিত্ব বিকাশে বড় ভূমিকা রাখে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “১ ফেব্রুয়ারি যে বাজেট এসেছে, তাও দেশের তরুণদের জন্য উৎসর্গ করা হয়েছে। সরকার রেল, রাস্তা এবং আধুনিক পরিকাঠামোতে যে ১১ লক্ষ কোটি টাকারও বেশি খরচ করতে চলেছে, তাতে সবচেয়ে বেশি সুবিধা হবে যুব সমাজের।”

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top