News Flash

  • Home
  • দেশ
  • শাহজাহানকে ফের তলব ইডি-র
Image

শাহজাহানকে ফের তলব ইডি-র

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখকে আবার তলব করেছে ইডি। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

যদিও শাহজাহান ইডি দফতরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে তাঁকে দ্বিতীয় বার ডাকল ইডি। ই-মেল মারফত তাঁকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে।

রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সে দিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি। উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছে না। ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top