News Flash

  • Home
  • দিনের খবর
  • কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে; রবিবার বৃষ্টির পূর্বাভাস, প্রভাবিত বিমান পরিষেবা
Image

কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে; রবিবার বৃষ্টির পূর্বাভাস, প্রভাবিত বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির ওপর থেকে কুয়াশার প্ৰভাব কাটছেই না, শনিবারও কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আর তাই বিগত কয়েকদিনের মতো শনিবারও দিল্লি বিমানবন্দর থেকে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। প্রভাবিত হয়েছে রেল পরিষেবাও। ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস, পুরী-নতুন দিল্লি এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বিলম্বে চলাচল করছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লি আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিলি ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লিতে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। রাজধানী দিল্লিতে এদিনও কনকনে ঠান্ডা বজায় ছিল, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top