News Flash

  • Home
  • খেলা
  • বাংলা তথা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম নক্ষত্র পঙ্কজ রায়ের মৃত্যুবার্ষিকী আবারও তাঁর অবদানকে স্মরণ করাবে
Image

বাংলা তথা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম নক্ষত্র পঙ্কজ রায়ের মৃত্যুবার্ষিকী আবারও তাঁর অবদানকে স্মরণ করাবে

কলকাতা, ৩ ফেব্রুয়ারি(হি.স.): বাংলা তথা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম নক্ষত্র পঙ্কজ রায়ের মৃত্যুবার্ষিকীতে আমরা আবার তাঁকে স্মরণ করবো। আগামীকাল ৪ ফেব্রুয়ারি তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে তিনিই বাংলার ক্রিকেটকে আলো দেখিয়েছিলেন। ব্যাট হাতে পারদর্শী এই বাঙালি ২২ গজে মন কেড়েছিলেন হাজার হাজার মানুষের। আগামীকাল তাঁর মৃত্যুবার্ষিকীতে থাকছে আমাদের আন্তরিক শ্রদ্ধা। ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তিনি মূলত ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সেই সঙ্গে ডানহাতি মিডিয়াম বোলারও। বাংলার হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে ১৯৪৬-৪৭ মরসুমে। উদ্বোধনী খেলাতেই তিনি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান। প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বমোট তিনি ৩৩টি শতরান করেছেন। ৪২.৩৮ গড়ে ১১,৮৬৮ রান করেছেন। ভারতীয় দলে তাঁর অভিষেক ঘটে ১৯৫১ সালে দিল্লিতে সফরকারী ইংল্যান্ড দলের বিরুদ্ধে। ওই সিরিজে তিনি দুটি সেঞ্চুরি করেছিলেন। পরের বছর তিনি ইংল্যান্ড সফরে যান। কিন্তু সেই সফরে ওনার পারফরম্যান্স ভালো ছিল না। ৭ ইনিংসের পাঁচটিতেই শূন্য রান করেন। তবে পরবর্তীকালে ভারতের হয়ে খেলে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৭৩ রান ছিল তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান তোলার বছর। এমনকি ১৯৫৯ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি।

তিনি ৪৩ টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ২৪৪২ রান। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ৯টি অর্ধশত রান। ১৯৫৬ সালে ১১ জানুয়ারি চেন্নাইয়ে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে বিনু মানকড়ের সঙ্গে ৪১৩ রানের জুটির এই বিশ্বরেকর্ড ৫২ বছর টিকেছিল। ২০০৭-০৮ মরসুমে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে গ্রেইম স্মিথ (২৩২) ও নিল ম্যাকেঞ্জি (২২৬) ৪১৫ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েন। ১৯৭৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পদকে ভূষিত করে সম্মান জানায়। বাংলার এই কিংবদন্তি ক্রিকেটারকে আমরা সবাই ভুলে গেছি। আগামী ক্রিকেট প্রজন্ম যেন তাঁকে স্মরণ করে এগিয়ে যায় ওনার মৃত্যুবার্ষিকীতে এই কামনাই জানাই।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top