News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাল কৈলাসহর মহকুমা প্রশাসন
Image

অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাল কৈলাসহর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ ফেব্রুয়ারি: শুক্রবার শ্রীরামপুর মনু নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাল কৈলাসহর মহকুমা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকায় ব্যবসা করে যাচ্ছে বেশ কিছু ব্যবসায়ী। বেশ কয়েকবার সেই সকল ব্যবসায়ীদের কৈলাসহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও ব্যবসায়ীরা ওই স্থানে বসে ব্যবসা করে যাচ্ছিল।

আজ কৈলাসহর মহকুমা প্রশাসন তাদের ওই স্থান থেকে সরিয়ে দেয়। কারণ ওই স্থানে একটি মার্কেট স্টল ও বারুণীর ঘাট স্থাপন হবে। এই দাবি দীর্ঘদিনের ছিল এলাকাবাসীর।

এই ঘাট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করে আসছিল এলাকাবাসী। আজকের এই অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, চন্ডিপুর আরডি ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার, থেকে শুরু করে আরও অনেকে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top