News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন হেমন্ত, সর্বোচ্চ আদালত বলল আগে হাইকোর্টে যাওয়া উচিত ছিল
Image

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন হেমন্ত, সর্বোচ্চ আদালত বলল আগে হাইকোর্টে যাওয়া উচিত ছিল

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন। জমি সংক্রান্ত মামলায় হেমন্তকে গ্রেফতার করেছে ইডি, এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার হেমন্তের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, আগে হাইকোর্টে যাওয়া উচিত ছিল আপনার।

উল্লেখ্য, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে হেমন্তকে গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারির বিরুদ্ধে বৃহস্পতিবার শীর্ষ আদালতের শরণাপন্ন হন তিনি। এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, “আদালত সবার জন্য উন্মুক্ত এবং হাইকোর্ট সাংবিধানিক আদালত।” সুপ্রিম কোর্ট বলেছে, আমরা আবেদন গ্রহণ করতে আগ্রহী নই; হেমন্ত সোরেনকে স্বস্তির জন্য সংশ্লিষ্ট হাইকোর্টে যেতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এদিন হেমন্ত সোরেনকে জিজ্ঞাসা করে, আপনি কেন হাইকোর্টে যাননি? সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, যিনি সোরেনের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন, বলেছেন, বিষয়টি একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত যাকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top