News Flash

Image

বাসের ধাক্কায় ব্যাঙ্ক কর্মীর মৃত্যু

আগরতলা, ২ ফেব্রুয়ারি : বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন ব্যাঙ্ক কর্মী বিশ্বজিত নাথ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। ওই ঘটনায় তাঁর বাসস্থান শ্রীনগর থানাধীন আনন্দনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

জনৈক প্রত্যক্ষদর্শীর কথায়, বৃহস্পতিবার রাতে বিশালগড় অফিসটিলা এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন বিশ্বজিৎ নাথ। তিনি ব্যাঙ্কের কাজ সেরে টিআর০৭১২০২ নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ দমকল বাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহত ব্যাঙ্ক কর্মীকে উদ্ধার করে হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু, সেখানে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহাধুমধামে মা মনসা দেবীর আরাধনা, দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী পুজো

আগরতলা, ১৮ আগস্ট: আজ মা মনসা দেবীর পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে আগরতলা। শহরের দুর্গাবাড়ি সহ বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরীকে নির্যাতনের অভিযোগ, আটক ব্যক্তি

সাব্রুম, ১৮ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত দক্ষিণ ভুরাতলী গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় ১৪ বছরের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

ভোররাতে মোবাইল দোকানে চুরি, তেলিয়ামুড়া বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: ভোররাতের অন্ধকারে মোবাইল দোকানের তালা ভেঙে একাধিক বহুমূল্যবান মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top