News Flash

  • Home
  • দেশ
  • “একটা দিশাহীন বাজেট ছাড়া আর কিছুই নয়”— ব্যাসদেব দাশগুপ্ত
Image

“একটা দিশাহীন বাজেট ছাড়া আর কিছুই নয়”— ব্যাসদেব দাশগুপ্ত

কলকাতা, ১ ফেব্রুয়ারি, (হি.স.): “অত্যন্ত বাজে বাজেট হয়েছে। জনমানসে এর খুব খারাপ প্রভাব পড়বে। ফলে এটা একটা দিশাহীন বাজেট ছাড়া আর কিছুই নয়।” বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এই কথা বলেন অর্থনীতিবিদ ব্যাসদেব দাশগুপ্ত৷

তিনি বলেন, আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে। মুদ্রাস্ফীতির হার চূড়ান্ত ভাবে বাড়ছে। এই অবস্থায় গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি আক্রান্ত। তাদের জন্য কোনও কিছু ভাবা হয়নি বাজেটে। তাদের কথা নিয়ে কোনও আলোচনা নেই। দেখানো হচ্ছে কিছু কিছু জিনিসের দাম কমেছে বেড়েছে।

ভোটে সরকার দাম কমানো নিয়ে কিছু গিমিক দিয়েই থাকে। নির্বাচন মিটতেই ফের ওইসব জিনিসের দাম চড়চড়িয়ে বাড়তে থাকে। ওই সব দেখিয়ে কোনও লাভ নেই। এখন থেকে ২০৪৭-এর পরিকল্পনা দেখানো হচ্ছে।

আগে তো ২০২৪ সালে কী করা উচিত সেটা ঠিক হোক। অথচ বাজেটে সেই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। বলা হচ্ছে, ঋণ দেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের তো ঋণ নেওয়ার ক্ষমতাই নেই। সে ঋণ নিয়ে কী করবে? তাকে তো ঋণ নেওয়ার পরে সেই ঋণ পরিশোধ করতে হবে! সেই দিশা তো দেখানো হয়নি।”

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top