News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে মজুত করে রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার, ধৃত ২ 
Image

অবৈধভাবে মজুত করে রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার, ধৃত ২ 

আগরতলা, ১ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  রাতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে দুই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার করে। সাথে বাড়ির মালিকদের আটক করা হয়েছে। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে থানায় খবর আসে দূর্গাপুর এলাকায় দুই বাড়িতে অবৈধভাবে চিনি মজুত করে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ ওই এলাকায় অভিযান চালিয়েছে। ওই অভিযানে মনির হোসেন এবং কেয়ারা খাতুনের বাড়ি থেকে ৩৯ বস্তা চিনি বাজেয়াপ্তর করা হয়েছে। তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top