News Flash

  • Home
  • দেশ
  • মালদায় পদযাত্রা মুখ্যমন্ত্রীর, জনতার উচ্ছ্বাস চোখে পড়ার মতো
Image

মালদায় পদযাত্রা মুখ্যমন্ত্রীর, জনতার উচ্ছ্বাস চোখে পড়ার মতো

মালদা, ৩১ জানুয়ারি (হি. স.) : মালদায় পৌঁছে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার পদযাত্রা ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁকে কাছ থেকে দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। রাস্তায় দাঁড়িয়ে থাকা উচ্ছ্বসিত পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। অনেকেই তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন। আবার অনেকে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণামও করেন।
এদিনও একটি শিশুকে দেখতে পেয়ে নিজের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। পদযাত্রার মাঝেই তিনি একটি কালীমন্দিরে গিয়ে পুজো দেন। এরপর ফের যাত্রা শুরু করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যাত্রায় পা মিলিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যরা।
লোকসভা নির্বাচনের আগে পাঁচদিনের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই তিনি মালদায় পৌঁছে যান। বুধবার মালদায় পদযাত্রা করেন তিনি। এরপর সরকারি কর্মসূচি শেষে এদিনই তিনি মুর্শিদাবাদ যাবেন। সেখানকার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর পৌঁছোবেন। সেখানে রাত্রিবাস করে পরদিন সেখানে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। ১ ফেব্রুয়ারি ওই কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top