নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নতুন করে সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লি আবগারি নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সমন পাঠিয়েছে ইডি। এবার ২ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে ইডি। এর আগেও কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি-র আধিকারিকরা। প্রতিবারই ইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে জানুয়ারির ৩, ১৮, নভেম্বরের ২ এবং ডিসেম্বরের ২২ তারিখে ওনাকে হাজিরা দিতে বলা হয়েছিল। প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
ইডির চতুর্থ সমন প্রত্যাখ্যান করার পর অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, ইডি বেআইনী কাজ করছে। তিনি জানান, ইডির সঙ্গে সহযোগিতা করতে তিনি রাজি হয়েছেন কিন্তু ইডি তাঁকে গ্রেফতার করার চেষ্টা করছেন। সেই সঙ্গে ইডি এটাও চেষ্টা করছে যে কিভাবে তাঁকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি থেকে বিরত রাখা যায়।

কেজরিওয়ালকে ফের ডেকে পাঠাল ইডি, এবার ২ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ
Tags:
Releated Posts
অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…
থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…
কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত
পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…


















