News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাপ্তাহিক হাটে ছৈলেংটা বাজার মাঠে অস্থায়ী ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় মনু- ছামনু রাস্তা অবরোধে সামিল ব্যবসায়ীরা
Image

সাপ্তাহিক হাটে ছৈলেংটা বাজার মাঠে অস্থায়ী ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় মনু- ছামনু রাস্তা অবরোধে সামিল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৯ জানুয়ারি: সাপ্তাহিক হাটে ছৈলেংটা বাজার মাঠে ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় মনু- ছামনু রাস্তা অবরোধ করলো খুচরো ব্যবসায়ীরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারে।

 ঘটনার বিবরণে জানা যায় প্রতি সোমবার ছৈলেংটায় সাপ্তাহিক বাজার বসে। লালছড়া, ছামনু, মনু, মাছলি ছাড়াও মহকুমার বাইরে থেকেও ব্যাবসায়ীরা বিভিন্ন বিক্রয় সামগ্রী নিয়ে বাজারে আসে। দীর্ঘ বছর ধরেই ছৈলেংটা বাজার মাঠেই খুচরা ব্যাবসায়ীরা ব্যবসা করে আসছিল।

দিনকয়েক আগেই মহকুমা প্রশাসনের উদ্যোগে মাঠটির মাটি লেভেলিং করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করে তোলা হয়। যথারীতি ২৯ জানুয়ারিও বিভিন্ন জায়গা থেকে মালসামগ্রী নিয়ে ছৈলেংটা আসে। খুচরো ব্যবসায়ীরা বাজার মাঠে বসতে চাইলে মাঠের মধ্যে গর্ত করে অস্থায়ী দোকান তৈরি  করতে বাধা দেওয়া হয়।

গর্ত করে বাঁশ দিয়ে অস্থায়ী দোকান তৈরি না করলে বিক্রির জন্য আনা কাপড় ও অন্যান্য সামগ্রী ক্রেতাদের জন্য  সাজানো সম্ভব নয়। তাই বাধ্য হয়ে খুচরো ব্যবসায়ীরা মনু-ছামনু রাস্তাটি অবরোধ করে।

তাদের দাবি এই মাঠেই তাদের ব্যবসা করতে দিতে হবে, অন্যথায় বিকল্প জায়গা করে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে মহকুমা প্রশাসনের তরফ থেকে একাধিক আধিকারিক সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘক্ষণ অবরোধের পর এক সপ্তাহের মধ্যে ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে এই  প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top