News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস নিজেদের পুরোনো আকর্ষণ হারিয়েছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে : রবিশঙ্কর প্রসাদ
Image

কংগ্রেস নিজেদের পুরোনো আকর্ষণ হারিয়েছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে : রবিশঙ্কর প্রসাদ

পাটনা, ২৯ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সোমবার কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, কংগ্রেস নিজেদের পুরোনো আকর্ষণ হারিয়েছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রারও সমালোচনা করেছেন রবিশঙ্কর প্রসাদ।

সোমবার বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বিরোধীদের আইএনডিআই জোট প্রসঙ্গে বলেছেন, “আইএনডিআই জোটে আস্থার অভাব ছিল, যখন তাঁদের একে অপরের সঙ্গে কথা বলা উচিত, তাঁরা তখন যাত্রায় ব্যস্ত। তাঁরা যেখানেই প্রবেশ করে, একটি দল জোট ছেড়ে যায়… কংগ্রেস নিজেদের পুরনো আকর্ষণ হারিয়ে ফেলেছে, কিন্তু অহঙ্কার একই রয়ে গিয়েছে।” রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “বিহারে যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, তাতে নীতীশ কুমার অসন্তুষ্ট ছিলেন। আইএনডিআই জোট নীতীশ কুমারের মস্তিষ্কপ্রসূত, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছিল তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top