News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পদ্মশ্রী পাচ্ছেন স্মৃতি রেখা চাকমা ও চিত্ত রঞ্জন দেববর্মা
Image

পদ্মশ্রী পাচ্ছেন স্মৃতি রেখা চাকমা ও চিত্ত রঞ্জন দেববর্মা

আগরতলা, ২৬ জানুয়ারি : বয়ন শিল্পের অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে ত্রিপুরার স্মৃতি রেখা চাকমা পদ্মশ্রী পাচ্ছেন৷ আধ্যাত্মবাদে পদ্মশ্রী পাচ্ছেন চিত্ত রঞ্জন দেববর্মা৷
স্মৃতি রেখা চাকমা পরিবেশ বান্ধব উদ্ভিজ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন কাপড়ে৷ তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান করেছেন৷ তিনি শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ তাঁর বয়স ৬৩ বছর৷
বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক চিত্ত রঞ্জন দেববর্মা (চিত্ত মহারাজ) চম্পক নগরের সদর দফতর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ‘‘শান্তি কালী আশ্রম’’ স্থাপন করেছেন এবং পরিচালনা করছেন৷ শান্তি কালী নামটি বিখ্যাত হিন্দু উপজাতি সাধক শান্তি কুমার ত্রিপুরার নাম থেকে নেওয়া হয়েছে যিনি ১৯৯৯ সালে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন৷ শ্রদ্ধেয় চিত্ত মহারাজ হিন্দু ধর্মের বার্তা প্রচারে এবং আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও সংসৃকতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top