News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উনকোটি জেলাতে মহকুমা ভিত্তিক ভোটার দিবস পালিত
Image

উনকোটি জেলাতে মহকুমা ভিত্তিক ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ জানুয়ারি : উনকোটি জেলাতে মহকুমা ভিত্তিক ভোটার দিবস পালিত হল। আজ কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে ১৪তম জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার থেকে শুরু করে আরও অনেকে।

প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

মূলত ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মহান গুণাবলীকে সমৃদ্ধ করা দেশের প্রতিটি নাগরিককে সচেতন করা ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করাই হচ্ছে জাতীয় ভোটার দিবস পালনের মূল উদ্দেশ্য। এদিন অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top