News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত রাজ্যে
Image

প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতির কাজ চলেছে। প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতির কাজ সেরে নিয়েছে।

রাজ্যের সর্বত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে জনবহুল এলাকা, রেল স্টেশন, বাস স্টপ সহ অন্যান্য স্থানগুলিতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তৎপরতা অব্যাহত রেখেছেন।  তবে কোনো জায়গা থেকে এখনো কোন ধরনের আপত্তিকর সামগ্রী এখনো পর্যন্ত উদ্ধারের খবর নেই।

প্রজাতন্ত্র দিবস অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

 ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হয় চূড়ান্ত প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে।এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ কয়েকটি প্লেটুন অংশ গ্রহণ করবে।

বুধবার আসাম রাইফেলস ময়দানে তারই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলি একে এক মহড়ায় অংশ নেয়। টি এস আর সহ রাজ্য পুলিশের প্লেটুন এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। রয়েছে বেশ কয়েকটি ব্যান্ড। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান ও তার প্রবেশ পথ। এদিনের চূড়ান্ত কুচকাওয়াজের মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top