News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ইন্ডি জোটের একটি স্তম্ভ টিএমসি, আসন বাটোয়ারা নিয়ে মমতার ঘোষণায় প্রতিক্রিয়া জয়রাম রমেশের
Image

ইন্ডি জোটের একটি স্তম্ভ টিএমসি, আসন বাটোয়ারা নিয়ে মমতার ঘোষণায় প্রতিক্রিয়া জয়রাম রমেশের

বরপেটা (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ইন্ডি জোটের একটি স্তম্ভ তৃণমূল কংগ্রেস (টিএমসি), আসন বাটোয়ারা নিয়ে টিএমসি-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা দলের সমন্বয়-প্রধান জয়রাম রমেশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন, তাঁর দল রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতার ঘোষণা সম্পর্কে কংগ্রেসের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়রাম বলেন, তাঁর (মমতা) এই ঘোষণায় জাতীয় কংগ্রেস বিস্মিত। তাঁকে ছাড়া ইন্ডি জোট কল্পনা করতে পারে না। পশ্চিমবঙ্গে একটি সমাধান সূত্র বের করে জোটবদ্ধভাবে লড়াইয়ের আশা করে কংগ্রেস, বলেন রমেশ।

আজ সকালে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিম্ন অসমের বরপেটায় প্রবেশ করেছে। যাত্রার সঙ্গে এসেছেন সমন্বয়-প্রধান জয়রাম রমেশও। এখানে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা পর কংগ্রেসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়রাম বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকল্প করেছেন তার সঙ্গে একমত কংগ্রেসও। তিনি বলেন, ‘আমরা মমতাজি ছাড়া ইন্ডি জোটের কল্পনা করতে পারি না। আগামীকাল আমাদের যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে।’

প্রসঙ্গত, গতকাল কামরূপ জেলার অন্তর্গত হাজোয় সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। মাঝে মাঝে আমাদের নেতারা কিছু কিছু মন্তব্য করেন। অধীররঞ্জন চৌধুরী আসন সমঝোতা নিয়ে যে মন্তব্য করেছেন, তার ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস-সুপ্রিমোর বিরুদ্ধে কোনও মন্তব্য করব না। তবে অধীর চৌধুরী যা বলেছেন তা কোনও ব্যাপার নয়, এতে কিছু যায় আসে না। কংগ্রেস অবশ্য মমতার সহায়তা ছাড়াই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমরা মমতার সাহায্যে নির্বাচনে লড়ব না।’ রাহুল অবশ্য বলেছিলেন, টিএমসির সাথে চলমান আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ছোটখাটো মতপার্থক্য আছে, যা সহজেই সমাধান করা যেতে পারে।

রাহুল গান্ধী গতকাল যে বিবৃতি দিয়েছেন, সে সম্পর্কে জিজ্ঞাসা করলে জয়রাম ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় নির্বাচনে সহযোগিতামূলক লড়াইয়ের আশা প্রকাশ করছেন তাঁরা।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top