News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : বুধবার বিকেলে হঠাৎই রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা ২৭ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ করেন। সেখানে রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণের বৈঠক হয় মুখ্যমন্ত্রীর।এদিনের বৈঠক নিয়ে রাজভবন বা নবান্ন সূত্রে কোন তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান, মূলত তিনটি বিষয় নিয়ে দুই পক্ষের বৈঠক হয়।

প্রথমত, ২৬ জানুয়ারি রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে সে মামলা নিয়ে আলোচনা হতে পারে। একইভাবে আগামী পাঁচ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। কিন্তু বিগত যে অধিবেশন চলেছিল তারই কোন ক্লোজিং হয়নি। কিন্তু যে কোন অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমতি লাগে এ ক্ষেত্রে যেহেতু অধিবেশন শেষ হয়নি। তাহলে ৫ তারিখের অধিবেশন শুরুটা হবে কিভাবে সেই জট কাটাতেই আজকের বৈঠক হয় বলে বিভিন্ন মহল মনে করছে।

Releated Posts

দ্বারকায় চোর গ্রেফতার, উদ্ধার ছুরি, চুরি যাওয়া মোবাইল ও মোটরসাইকেল

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): দিল্লির দ্বারকা জেলায় বড় সাফল্য পেল পুলিশ। এক ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,…

ByByNews Desk Apr 11, 2026

কসবা কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আপত্তি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কসবা বিধানসভা কেন্দ্রে সেক্টর অফিসার/সহকারী হিসেবে চুক্তিভিত্তিক…

ByByNews Desk Apr 11, 2026

মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

মৈহার (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের মৈহার এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top