News Flash

  • Home
  • দেশ
  • আবেদনকারীদের ৬টি প্রকল্পে ১ ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা মমতার
Image

আবেদনকারীদের ৬টি প্রকল্পে ১ ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা মমতার

পূর্ব বর্ধমান, ২৪ জানুয়ারি (হি.স.) : “যে সমস্ত রাজ্যবাসী দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাঁদের ৬টি প্রকল্পে ১ ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়া হবে।” বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব এবং পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্যে ১৩ লাখ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। যাঁরা পাচ্ছিলেন না এতদিন এই প্রকল্পের সুবিধা তাঁরা পাবেন। ৯ লাখ মানুষ বার্ধক্যভাতা পাবেন, ৭ হাজার মানুষ মানবিক ভাতা পাবেন, কন্যাশ্রী প্রকল্পে সংযুক্ত করা হবে আরও ১০ লাখ। অর্থাৎ ৮৫ লাখ থেকে সংখ্যাটা ৯৫ লাখ হতে চলেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমি সেঞ্চুরি দেখতে চাই।’ রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা যুক্ত হতে চলেছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026

উরুগুয়ের জাতীয় দিবসে বিদেশ মন্ত্রকের সচিব, ভারত-উরুগুয়ে সম্পর্ক আরও মজবুত করার বার্তা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): উরুগুয়ের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ও উরুগুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 26, 2026

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top