News Flash

  • Home
  • প্রধান খবর
  • শরদকে প্রণাম করে ইডি-র মুখোমুখি রোহিত, সুপ্রিয়া বললেন তদন্ত হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ
Image

শরদকে প্রণাম করে ইডি-র মুখোমুখি রোহিত, সুপ্রিয়া বললেন তদন্ত হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ

মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্র রাজ্য সমবায় (এমএসসি) ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন শরদ পওয়ার শিবিরের এনসিপি নেতা রোহিত পওয়ার। রোহিতকে বুধবার ডেকে পাঠিয়েছিল ইডি, সেই মতো এদিনই মুম্বইয়ে ইডি-র দফতরে তিনি হাজিরা দেন। বুধবার সকালে দলের প্রধান শরদ পওয়ারের পা স্পর্শ করেন রোহিত, এরপর এনসিপি-র কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলের সঙ্গে ইডি-র দফতরে পৌঁছন।

সুপ্রিয়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তদন্ত অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। আমার ইডি-র ওপরে সম্পূর্ণ আস্থা আছে এবং আমি নিশ্চিত তাঁরা রোহিতের কথা শুনবেন। আমরা সমস্ত সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করতে যাচ্ছি, কারণ আমাদের লুকানোর কিছু নেই।” সুপ্রিয়া আরও বলেছেন, “আমরা যদি কিছু ভুল না করে থাকি, তাহলে তদন্তের চাপে আসার প্রশ্নই আসে না।” সুপ্রিয়া জোর দিয়ে বলেছেন, “সত্যেরই জয় হবে।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top