News Flash

  • Home
  • প্রধান খবর
  • কন্যাদের শিক্ষিত হতে হবে; বড় স্বপ্ন দেখতে হবে, জাতীয় শিশু কন্যা দিবসে বার্তা মোহন যাদবের
Image

কন্যাদের শিক্ষিত হতে হবে; বড় স্বপ্ন দেখতে হবে, জাতীয় শিশু কন্যা দিবসে বার্তা মোহন যাদবের

ভোপাল, ২৪ জানুয়ারি (হি.স.) : জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষ্যে দেশ ও রাজ্যের কন্যাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রতিবছর ২৪ জানুয়ারি দিনটি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। ২০০৯ সালে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এই দিনটির সূচনা করেছিল। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জাতীয় শিশুকন্যা দিবসে দেশ ও রাজ্যের কন্যাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ শুভকামনা জানিয়ে লিখেছেন, “জাতীয় শিশু কন্যা দিবস” উপলক্ষ্যে রাজ্য ও দেশের সমস্ত কন্যাদের সমৃদ্ধ ও মঙ্গলময় জীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!” তিনি শুভেচ্ছাবার্তায় আরও লিখেছেন, “কন্যাদের শিক্ষিত হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং তা সত্যি করতে হবে; তবেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সুখী মধ্যপ্রদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আসুন আমরা সকলে অঙ্গীকার করি যে আমরা আমাদের কন্যাদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে সব কিছুই করবো।”

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top