News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় রামলালার সঙ্গে ভারতের ‘আত্মাও’ ফিরে এসেছে : মোহন ভাগবত
Image

অযোধ্যায় রামলালার সঙ্গে ভারতের ‘আত্মাও’ ফিরে এসেছে : মোহন ভাগবত

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.): অত্যন্ত আনন্দের দিন আজ। অযোধ্যায় রামলালার সঙ্গে সঙ্গে ভারতের ‘আত্মাও’ ফিরে এসেছে। বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেছেন, সমগ্র বিশ্বকে দুঃখ থেকে মুক্তি দেওয়া নতুন ভারত উঠে দাঁড়াবেই, এই আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না। এই অনুষ্ঠান দেখে অনেক দূরদূরান্তের মানুষ আবেগাপ্লুত হচ্ছেন। বিশ্ব দেখছে।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, “আজ আমরা শুনলাম প্রধানমন্ত্রী মোদী কঠিন ব্রত পালন করেছেন। যতটা কঠিন বলা হয়েছিল, তার চেয়ে আরও কঠিন। তাঁকে আমরা আগে থেকেই জানি। তিনি একা ব্রত রাখলে, আমরা কী করব? এই ব্যাপারে চিন্তা করুন। অযোধ্যায় কখনও কোনও বিরোধ ছিল না। কিন্তু, বিরোধের কারণ হয়ে ওঠে। আজ আবারও রামজি ফিরে এসেছেন। এই দিনের ইতিহাস যে-যে শুনবে সে জাতীয় স্বার্থে নিবেদিত হবে। প্রধানমন্ত্রী তপস্যা করেছেন। এখন আমাদেরও তপস্যা করতে হবে।”

মোহন ভাগবত বলেছেন, “আজ ৫০০ বছর পরে, রামলালা এখানে ফিরে এসেছেন এবং তাঁর প্রচেষ্টার ফলে আমরা আজ এই সোনালী দিন দেখতে পাচ্ছি, আমরা তাঁকে আমাদের অশেষ শ্রদ্ধা জানাই। এই যুগের ইতিহাসে এতই শক্তি আছে যে, যেই রামলালার গল্প শুনবে তাঁর সব দুঃখ-বেদনা মুছে যাবে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top