News Flash

  • Home
  • দেশ
  • পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল : অমিত শাহ
Image

পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল : অমিত শাহ

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল, সোমবার অযোধ্যায় পৌঁছে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর অযোধ্যায় পৌঁছন। তারপর তিনি এই বিশাল মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় আজ পাঁচ শতাব্দীর অপেক্ষা এবং প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এই দিনটি ঐতিহাসিক। এট দিনটিকে কখনও ভোলা যাবে না। শাহ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লেখেন, আজ কোটি কোটি রাম ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় দিন। তিনি আরও বলেন, আজ যখন আমাদের রামলালা তাঁর বিশাল মন্দিরে অধিষ্ঠিত তখন অগণিত রাম ভক্তের মতো তিনিও আবেগপ্রবণ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি অন্তরের অন্তস্থল থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহ বলেন, এই শুভ দিনে আমি সেই মহাপুরুষদেরও প্রণাম জানাই, যারা এই সংগ্রামকে বহু শতাব্দী ধরে বাঁচিয়ে রেখেছিলেন, যারা বহু অপমান-নির্যাতন সহ্য করেও ধর্মের পথ ছাড়েননি।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top